বিরামপুরে ভুট্টা তুলতেও ব্যস্ত কৃষকেরা

বিরামপুরে ভুট্টা তুলতেও ব্যস্ত কৃষকেরা

নিজস্ব প্রতিবেদকঃ  দিনাজপুর জেলার  বিরামপুর উপজেলায় চলতি মৌসুমে  ইরি ও বোরো ধান কাটা মাড়াইয়ের সাথে সাথে শুরু হয়েছে ভুট্টা ঘরে তোলারও ধুম। ক্ষেত থেকে ভুট্টা সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। ভুট্টার মাঠ জুড়ে চলছে নারী ও পুরষ শ্রমিকদের চরম কর্মব্যস্ততা।

বিরামপুরে ভুট্টা তুলতেও ব্যস্ত কৃষকেরা

জানা গেছে, বিরামপুর উপজেলায় ফসলের মাঠে ছেয়ে আছে ভুট্টা আর ভুট্টা ক্ষেত। অন্যান্য ফসল চাষের চেয়ে ভুট্টা চাষে খরচ ও পরিশ্রম কম হওয়ায় এ উপজেলায় অনেক কৃষকই  ভুট্টা চাষ করেছেন। ইরি ও বোরো ধান চাষের পাশাপাশি ভুট্টা চাষে অধিক ফলন ও দাম ভালো প্রতি বছর ভুট্টা চাষ বাড়ছে।

উপজেলার  পটুয়াকোল গ্রামের ভুট্টা চাষি  নজরুল ইসলাম জানান, ধানের তুলনায় ভুট্টা চাষে খরচ কম, সেচও কম লাগে। তাই ভুট্টা চাষে দিন দিন কৃষকদের আগ্রহ বাড়ছে। 

আরেক চাষি কামরুজ্জামান  বলেন, ভুট্টা চাষে পরিশ্রম কম লাগে। ধান চাষে পরিশ্রম হয় বেশি পরিশ্রমের  তুলনায় ফলন হয় না। ধানের ফলন ভালো হলেও দাম নিয়ে চলে টালবাহানা। সে তুলনায় ভুট্টা চাষে লাভ বেশি।

বিরামপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. জাহিদুল ইসলাম জানান, বিরামপুর উপজেলায় ১ হাজার ৭শ ২৫ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। এ বছর প্রতি হেষ্টর জমিতে সাড়ে ১০ মেট্রিক টন পর্যন্ত ভুট্টার ফলন হচ্ছে। বাজারে প্রতিমণ ভুট্টা বিক্রি হচ্ছে ৬৫০ থেকে ৭৫০ টাকা দরে।

বিরামপুরে নিখোঁজের একদিন পর  ঘাস ক্ষেতে মিলল বৃদ্ধের মহদেহ

বিরামপুরে নিখোঁজের একদিন পর ঘাস ক্ষেতে মিলল বৃদ্ধের মহদেহ

আঃ আজিজ, নিজস্ব প্রতিবেদক: দিনাজপুরের বিরামপুরে  মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে গিয়ে নিখোঁজের একদিন পর ঘাস ক্ষেত থেকে আব্দুল ওহেদ (৭৭) নামের এক বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

birampur

মঙ্গলবার ২মে পৌরশহরের পারভবানিপুর মুন্সিপাড়া এলাকার একটি মাঠ থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওহেদ ওই এলাকার মনছের মুন্সি’র ছেলে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত বিষটি নিশ্চিত করেছেন।

নিহতের ছেলে গোলাম মোস্তফা দৈনিক আজকাল নিউজকে জানান, সোমবার সন্ধার দিকে বাড়ির পাশে  মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে যান তার বাবা। সেখান থেকে গভীর রাত হলেও বাড়ি ফিরে আসেনি।

রাতেই প্রতিবেশি আত্মীয়ের বাড়িতে অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে প্রতিবেশি মনোয়ারা বেগম নামের এক মহিলা মাঠে গিয়ে তার গলা কাটা মরদেহ দেখে পরিবারের কাছে খবর দেয়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন কুমার মহন্ত  জানান,‘নিহতের মরদেহ বাড়ি থেকে অর্ধ কিলোমিটার দূরে মাঠের একটি ঘাস ক্ষেতে পড়ে ছিল। গলায় বেশ কয়েটি আঘাতের চিহৃ রয়েছে। পিবিআই সদস্যরা এসে মরদেহ সুরতহাল তৈরী করেছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেড়া ও ভেড়ারগৃহ নির্মাণ উপকরণ বিতরণ

বিরামপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেড়া ও ভেড়ারগৃহ নির্মাণ উপকরণ বিতরণ

আঃ আজিজ, বিরামপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ভেড়া ও ভেড়ার গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে। শনিবার ১৫ এপ্রিল, দুপুর ১২টায় দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রধান অতিথি হিসেবে ভেড়া ও ভেড়ার গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অন্যতম সদস্য শিবলী সাদিক এমপি।

শিবলী সাদিক এমপি

এসময় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র আককাস আলী, উপজেলা ভাইস-চেয়ারম্যান মেসবাউল ইসলাম মন্ডল, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিপুল কুমার চক্রবর্তী, ভ্যাটেরিনারি সার্জন ডা. আব্দুল মোমিন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. এ,এম,এস গোলাম মর্তুজা, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক লায়ন মো. মোজাম্মেল হক।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. বিপুল কুমার চক্রবর্তী জানান, অনুষ্ঠানে উপজেলায় ২৮৪টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে ২টি করে ভেড়া ও ঔষধ বিতরণ করা হয়। তিনি আরও বলেন, পরবর্তীতে ঠিকাদারের মাধ্যমে গৃহ নির্মাণ জন্য টিন, পিলার ও ফ্লোর ম্যাট উপকরণ বিতরণ করা হবে।