প্যান্ট গায়ে জড়িয়ে ঘুরছেন উরফি

প্যান্ট গায়ে জড়িয়ে ঘুরছেন উরফি

কখনও অর্ধনগ্ন, কখনও বা গায়ে সাপ জড়িয়ে ক্যামেরার সামনে এসে হাজির উরফি জাভেদ। সোশ্যাল মিডিয়ায় সবসময়েই ট্রেন্ডিং থাকা চাই তার। বরাবরের মতো এবারও ঘটালেন উদ্ভট কাণ্ড।

urfi

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও ক্লিপসে দেখা গেছে, শরীরে জিন্সের প্যান্ট জড়িয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন এই তরুণী।

জিন্সের প্যান্টের দুপাশে কেটে বের করেছেন হাত, জিপারের ঊর্ধ্বাংশ গিয়ে ঠেকেছে গলায়। আর এভাবেই দিব্যি জনসম্মুখে হেঁটে বেড়াচ্ছেন তিনি। এটাই নাকি তার নতুন পোশাক।  তবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওটি গত জানুয়ারির বলে জানা গেছে।

কমেন্টবক্সে উরফিকে কটাক্ষ করে একজন লিখেছেন, যখনই আমি তাকে দেখি তখনই আমার মনে পড়ে একটি মানসিক হাসপাতালের একজন পাগলের গল্প। যে এর থেকেও ভালো পোশাক পরে ঘুরতো।

বিভিন্ন সময়ে নতুন নতুন পোশাক পরে ভক্তদের চমকে দেন উরফি জাভেদ। রাতের ঘুম কাড়তে পুরোপুরি সিদ্ধহস্ত তিনি তা সকলেই জানে। কদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ হট ছবি শেয়ার করে সমালোচিত হন উরফি।

জি-নিউজ জানায়, একটি আস্ত সাপ জড়িয়ে বাড়ির বাইরে এলেন উরফি। আসল সাপ নয়। তিনি যে ড্রেসটি পড়েছেন সেটি দেখতে অবিকল একটি সাপের মতো দেখায়। এর আগেও বারবার নিজের পোশাক এবং বক্তব্যের জন্য বিতর্কে জড়িয়েছেন তিনি। কিছুদিন আগেই মহারাষ্ট্রের বিজেপি নেত্রী চিত্রা ওয়াঘের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছিলেন।

 জ্যোতির শিল্পকলা একাডেমিতে যোগ

জ্যোতির শিল্পকলা একাডেমিতে যোগ

বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে যোগদান করলেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। আগামী দুই বছরের জন্য ‘গবেষণা ও প্রকাশনা’ বিভাগের দায়িত্বভার সামলাবেন তিনি। গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর হাত থেকে যোগদানের আদেশপত্র গ্রহণ করেন জ্যোতি।

জ্যোতির শিল্পকলা একাডেমিতে যোগ

নতুন দায়িত্বভার গ্রহণ করে নিজের সন্তুষ্টির জানালেন অভিনেত্রী। জ্যোতি বলেন, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত দেশের সংস্কৃতিচর্চার প্রধানতম কেন্দ্র। আর গবেষণা ও প্রকাশনা বিভাগটি আমার কাছে মনে হয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ। ব্যক্তিগতভাবে প্রকাশনা ও গবেষণার ব্যাপারে আমার দারুণ আগ্রহ থাকায় এই বিভাগের দায়িত্বপ্রাপ্ত হয়ে আমি খুব খুশি।’

সন্তুষ্টির পাশাপাশি এদিন শিল্পকলাকে ঘিরে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান জ্যোতি। তার কথায়, ‘আমি স্বপ্ন দেখছি প্রতিটি জেলার শিল্পকলা একাডেমির মাধ্যমে দেশের আনাচে-কানাচে আমাদের নিজস্ব ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে কাজ করার। তথা দেশের সংস্কৃতি বিকাশে শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগটিকে সর্বোচ্চ কাজে লাগানোর। আশা করছি সারাদেশের সংশ্লিষ্ট সকলে এই গুরুদায়িত্ব পালনে পাশে থাকবেন।’

গত ১৩ মার্চ (সোমবার) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে বলা হয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমি (কর্মকর্তা ও কর্মচারী) প্রবিধানমালা, ১৯৯২ এর বিধি-৩(ঘ) অনুযায়ী অভিনয়শিল্পী ও সংস্কৃতিমনস্ক ব্যক্তি জ্যোতিকা পাল জ্যোতিকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এই চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো।